রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তারাকান্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন

মান্নান সরকার (তারাকান্দা) ময়মনসিংহ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ বিজয়ী হয়ে সরকার গঠন করবে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, তরুন প্রজন্ম ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় নির্বাচনে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধু তনয়া, সফল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগই সরকার গঠন করবে। গত বুধবার বিকালে তারাকান্দায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, এই বাংলাদেশে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তের কারণেই পদ্মা সেতুর মত বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দাড়িয়েছে। রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান সকল ধরণের অবকাঠামোরই উন্নয়ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তারাকান্দায় মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমি উন্নয়নে অংশ নিতে পেরেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। আমি উনার দীর্ঘায় কামনা করি। তারাকান্দায় শামসুল হক স্মৃতিমঞ্চে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকারের সঞ্চালনায় ও আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, ভাইস চেয়াারম্যান নজরুল ইসলাম নয়ন ও সালমা আক্তার কাকন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com