রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’ গেম

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে শিশু-কিশোরদের জন্য তৈরিকৃত গেইমিং প্ল্যাটফর্ম “হাসিনা এন্ড ফ্রেন্ডস” এর উদ্বোধন করা হয়েছে। গত বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিশু-কিশোরদের জন্য তৈরিকৃত গেমিং “হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস” এর উদ্বোধন করে আইসিটি বিভাগ। এ লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এই গেমের মাধ্যমে ওয়েবসাইট থেকে ব্যবহারকারীরা ইন্টারেক্টিভ গেমস এবং মজার পাঠের মাধ্যমে জানতে পারবে পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা এবং সংযোগ সম্পর্কে।
প্লাটফর্মটি তৈরি করেছে মাল্টি-ডিসিপ্লিনারি আউটসোর্সিং প্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড। এতে রয়েছে ৩২টি ইন্টারেক্টিভ গল্প এবং ১২টি গেম। আছে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং বাংলাদেশের আটটি বিভাগের তথ্য। ওয়েবসাইটটি তিনটি বয়সের (৬-৯ বছর, ৯-১২ বছর এবং ১২-১৬ বছর) শিশুদের জন্য সাজানো হয়েছে বিশেষ ভাবে। আছে চারটি বিভাগ। প্রতিটি বিভাগের জন্য রয়েছে বিশেষ গল্প। প্রতিটি গল্প আবর্তিত হয়েছে গেম এর মাধ্যমে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com