রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাটের আঁশ ছাড়ানোর যন্ত্র আবিষ্কার করলো বারি’র বিজ্ঞানীরা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

পাটকাঠি আস্ত রেখে পাটের আঁশ ছাড়ানোর যন্ত্র আবিষ্কার করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)’র বিজ্ঞানীরা। আজ মঙ্গলবার বারি’র ফার্ম মেশিনারী এন্ড পোস্টহার্ভেস্ট প্রোসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগ এবং সিরিয়াল সিস্টেম ইনিশিএটিভ ফর সাউথ এশিয়া-মেকানাইজেশন এন্ড এক্সটেনশন এক্টিভিটি (সিএসআইএসএ-এমইএ) সিমিট, বাংলাদেশ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক অনলাইন কর্মশালায় এ তথ্য জানানো হয়। জুম প্লাটফর্ম অনলাইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। বারি’র সাবেক মহাপরিচালক ড. ক্ষীরোদ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনলাইন কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. ফেরদৌসী ইসলাম, সিমিট এর বাংলাদেশ প্রতিনিধি ড. তিমোথি জে. ক্রপনিক এবং সিএসআইএসএ-এমইএ, সিমিট, বাংলাদেশ এর চিফ অফ পার্টি ড. ওয়েন কালভার্ট।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বারি’র এফএমপিই বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. আইয়ুব হোসেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফএমপিই বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক। কর্মশালায় বারি’র বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের বিজ্ঞানী, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর বিজ্ঞানী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ২৫টি কৃষি যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় মূল প্রবন্ধে বারি’র এফএমপিই বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক জানান, বর্তমানে দেশে পাটের আঁশ ছাড়ানোর জন্য বেশ কিছু যন্ত্র ব্যবহৃত হচ্ছে। কিন্তু সেগুলো দিয়ে পাটের আঁশ ছাড়াতে গেলে অধিকাংশ ক্ষেত্রেই পাটকাঠি ভেঙ্গে যায়। ফলে কৃষকেরা এ সমস্ত যন্ত্র ব্যবহার করতে চায় না। তাই এ সমস্যা সমাধানে বারি’র এফএমপিই বিভাগের বিজ্ঞানীরা গবেষণা কার্যক্রম শুরু করে এবং পাটকাঠি আস্ত রেখে পাটের আঁশ ছাড়ানোর যন্ত্র আবিষ্কারে সক্ষম হয়। গবেষণায় দেখা গেছে, এ যন্ত্র দিয়ে পাটের আঁশ ছাড়ালে প্রায় ৭০ ভাগ পর্যন্ত পাটকাঠি আস্ত থাকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com