শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আওয়ামী লীগ পরিচয়েও দুর্বৃত্ত আছে: কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

আওয়ামী লীগ পরিচয়েও দুর্বৃত্ত আছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করেও অনেক দুর্বৃত্ত অপকর্ম করেছে। গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তিকে বাইরে থেকে যতটা নিষ্ক্রিয় মনে হয় ভেতরে-ভেতরে তারা তার চেয়ে সক্রিয়। আগের চেয়ে সক্রিয় এ রকম একটা বাতাবরণ দেশে আছে যা অস্বীকার করার উপায় নেই। কুমিল্লায় যা ঘটেছে; বীভৎস। চৌমুহনীতে যা ঘটেছে তা আরও ভয়াবহ। এ ছাড়া রংপুর-সিলেট-সুনামগঞ্জ-নাসিরনগরের ঘটনা- এ ধরনের অনেকগুলো ঘটনা ঘটেছে। আমি মনে করি, যারা এসব ঘটনা ঘটায়, যে পরিচয়েই হোক, তাদের একমাত্র পরিচয় হচ্ছে দুর্বৃত্ত। আওয়ামী লীগ পরিচয়েও দুর্বৃত্ত আছে। আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করেও অনেক দুর্বৃত্ত এসব অপকর্ম করেছে। গতবারও আমরা দু’এক জায়গায় লক্ষ্য করেছি।
দুর্গাপূজায় সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে দলের নেতা কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে সামনে রেখে তারা আতঙ্কে থাকবে-উদ্বিগ্ন থাকবে এটা হতে পারে না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবার ভোটের মূল্য সমান। কারও ভোটের মূল্য বেশি, কারও কম না। আপনারাও এ দেশের নাগরিক এবং আপনারা দ্বিতীয়-তৃতীয় শ্রেণির নাগরিক এটা কারও মনে করা উচিত না। ওবায়দুল কাদের বলেন, আমি গতবারের দুর্ভাগ্যজনক অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। দরকার হলে মন্দিরে-ম-পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাহারায় থাকবে। তাদের পাশে আওয়ামী লীগের নেতা কর্মীরাও থাকবেন। আমরা আশা করি এই উৎসবে সবাই শরিক হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com