শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ন্যাটোর প্রতিটি ইি রক্ষা করা হবে : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১ অক্টোবর, ২০২২

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভয়ে ভীত নয়। তিনি হুঁশিয়ার করে বলেন, পশ্চিমা জোট আক্রমণের শিকার হলে নিজেদের ভূখণ্ডের প্রতিটি ইি তারা রক্ষা করবে।
হোয়াইট হাউসে শুক্রবার এক মন্তব্যে বাইডেন বলেন, আমেরিকা ও তার মিত্ররা পুতিনকে ভয় পাচ্ছে না। পুতিন আমাদের ভীত করতে পারছে না। এ সময়ে তিনি টেলিভিশন ক্যামেরার দিকে আঙুল তুলে ইউক্রেনের বাইরে ন্যাটোর কোনো ভূখণ্ডে আক্রমণের বিষয়ে সরাসরি ক্রেমলিন নেতা পুতিনকে সতর্ক করেন। বাইডেন বলেন, ন্যাটোর প্রতি ইি ভূখণ্ড রক্ষায় মিত্রদের সাথে নিয়ে আমেরিকা সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, ‘মি. পুতিন আমি যা বলছি ভুল বুঝবেন না, আমি বলছি প্রতি ইি ।’
পুতিন আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের খেরসন, জাপোরিঝজিয়া, লুহানস্ক ও দোনেৎস্ক এই চার অ লকে রাশিয়ার অন্তর্ভুক্তির ঘোষণা দেয়ার পর বাইডেন এ হুঁশিয়ারি দেন। এদিকে পুতিনের পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকির প্রেক্ষিতে বাইডেনের শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেছেন, পরমাণু অস্ত্রের আসন্ন ব্যবহারের কোনো আভাস আমরা বর্তমানে পাচ্ছি না।
তবে তিনি উল্লেখ করেন, রাশিয়ার যেকোনো আগ্রাসন মোকাবেলায় ইউরোপভিত্তিক মার্কিন বাহিনীকে জোরদার করার উদ্যোগ আমেরিকা নিয়েছে। এদিকে মার্কিন কংগ্রেস শুক্রবার যে জাতীয় ব্যয়বিল অনুমোদন করেছে তাতে ইউক্রেনে সামরিক সহায়তা বাবদ ১২.৩ বিলিয়ন মার্কিন ডলার অন্তর্ভুক্ত রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com