রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আমেরিকায় দেখা হবে শাকিব-পূজার!

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৩ অক্টোবর, ২০২২

বিভিন্ন মহলে শোনা যাচ্ছে, ঢালিউডের এ প্রজন্মের নায়িকা পূজা চেরি শাকিব খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। যদিও গুঞ্জনের সত্যতা নিশ্চিত করা যায়নি। কিছুদিন আগে শাকিব খান ও নায়িকা শবনম বুবলী তাদের বিয়ে ও সন্তানের কথা প্রকাশ করে দেশজুড়ে আলোচনার ঝড় তোলেন। সেসময় এটাও চাউর হয় যে, পূজা চেরিকে কেন্দ্র করে শাকিব ও বুবলীর মধ্যে ঝামেলা চলছে।
এসব গুঞ্জনের মধ্যেই এবার শাকিব খান ও পূজা চেরিকে আমেরিকায় একসঙ্গে দেখা যাবে। ভিসার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছিলেন পূজা। অবশেষে রোববার (২ অক্টোবর) আমেরিকার যাওয়ার ভিসা হাতে পেলেন। ফেসুবকে ভিসার ছবি পোস্ট করে নিজেই এ খবর জানান পূজা।
চলতি মাসেই আমেরিকায় উড়াল দেবেন শাকিব-পূজা। তবে একই ফ্লাইটে যাচ্ছেন কি না, তা এখনই নিশ্চিত করে জানা যায়নি। আমেরিকায় ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেবেন শাকিব-পূজা। আগামী ১৬ অক্টোবর, রোববার কুইন্সের আমাজুরা কনসার্ট হলে এটি অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। এ ছাড়াও যুক্তরাষ্ট্রে পূজা চেরি শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় সিনেমার শুটিং করবেন। শাকিব খানের ‘মায়া’ সিনেমার নায়িকা পূজা। সবকিছু ঠিক থাকলে আমেরিকায় খুব শিগগিরই এই সিনেমার শুটিং শুরু করবেন তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com