রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পূজায় জঙ্গি হামলার হুমকি নেই : র‌্যাব ডিজি

সাদেক মাহমুদ পাভেল:
  • আপডেট সময় সোমবার, ৩ অক্টোবর, ২০২২

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় জঙ্গি হামলার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। গতকাল সোমবার দুপুরে বনানী পূজাম-প ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
র‌্যাব মহাপরিচালক বলেন, ‘গোয়েন্দা ও সাইবার তথ্য বিশ্লেষণ করে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার তথ্য পাওয়া যায়নি। তারপরও আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না। জঙ্গিদের যেকোনো নাশকতা নস্যাৎ করে দিতে র‌্যাব প্রস্তুত।’ হিন্দু সাম্প্রদায়িকের ওপর কোনোরূপ হামলা, পূজাম-প ভাঙচুর বা পূজার উপকরণাদি ভাঙা, ডাকাতি, চুরি ইত্যাদি সংগঠিত হলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান র‌্যাব ডিজি। তিনি আরো বলেন, ভার্চুয়াল জগতে যেকোনো গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র‌্যাবের সাইবার মনিটরিং টিম পর্যবেক্ষণ করছে। এ সময় র‌্যাব মহাপরিচালক পূজাম-পে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদ্যাপনের পরামর্শ দেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com