শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাতারে বিশ্বকাপ ফুটবল খেলতে যাচ্ছে পথশিশু দল

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ফিফা বিশ্বকাপ ফুটবল শুরু হবে নভেম্বরের ২০ তারিখ। তার এক মাস আগে ওই দেশেই হবে পথশিশুদের নিয়ে বিশ্বকাপ ফুটবল। সুবিধাবঞ্চিত শিশুদের ওই বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল কাতার যাবে ৬ অক্টোবর। বিশ্বকাপ হবে ৭ থেকে ১৬ অক্টোবর। ঘরবাড়ি নেই এই পথশিশুদের। এখন তাদের আশ্রয়স্থল লিডো পিস হোম। এই প্রতিষ্ঠানের সহযোগিতায় তারা যাচ্ছে ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতারে। লক্ষ্য বিশ্বকাপ ফুটবলের ভেন্যুতে পথশিশু বিশ্বকাপ খেলা।
কোচসহ বাংলাদেশ দলের সদস্য সংখ্যা ১১ জন। সেখানে ২৫ দেশের অংশগ্রহণে সেভেন-এ সাইড ফুটবল টুর্নামেন্টে খেলবে বাংলাদেশের এই পথশিশুরা। সোমবার দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লিডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন।
টুর্নামেন্টে ভালো করার প্রত্যয়ের কথা জানিয়ে অধিনায়ক জেসমিন আক্তার বলেন, ‘২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত পথশিশু বিশ্বকাপ ক্রিকেটে আমরা সেমিফাইনালে খেলেছিলাম। এবার পথশিশু ফুটবল বিশ্বকাপেও সেই লক্ষ্য নিয়ে যাচ্ছি।’ কোচ নাজমা আক্তার বলেন, ‘প্রায় ১০ মাস রাজধানীর বসিলা মাঠে এই মেয়েরা অনুশীলন করেছে। নির্দেশনা অনুযায়ী খেলতে পারলে তারা ভালো করবে।’
বাংলাদেশ দল: সাথী আক্তার, ফিরোজা আবিদা, আফরিন খাতুন, হামিদা আক্তার, ইতি আক্তার, মিম আক্তার তামান্না, তাহমিনা আক্তার, জান্নাতুল ফেরদৌস ওশিন, তানিয়া আক্তার ও জেসমিন আক্তার। কোচ: নাজমা আক্তার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com