রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আজ দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ৫ অক্টোবর, ২০২২

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আজ বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) এ তথ্য জানান। তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানটি আগামীকাল রাত ৮টায় সীমিত আকারে অনুষ্ঠিত হবে।
হিন্দুধর্মীয় নেতা, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঢাকা মহানগর সর্বজনীন কমিটি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেবেন। মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানস্থলে আসতে অতিথিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com