শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিশু ও অভিভাবকদের ইন্টারনেট আসক্তি কমাতে হবে: জামালপুরে শিশু দিবসে জেলা প্রশাসক

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় বুধবার, ৫ অক্টোবর, ২০২২

চলমান বাস্তবতায় শিশু, কিশোর ও অভিভাবকদের অতিমাত্রায় ফেসবুক, ইউটিউব তথা ইন্টারনেট আসক্তি কমিয়ে পাঠাভ্যাসে মনোযোগী হতে হবে। এছাড়া ক্রীড়ানুষ্ঠান, সংস্কৃতি চর্চা এবং সহশিক্ষা কার্যক্রমেও মনোযোগী হতে হবে। সোমবার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন জামালপুর জেলা প্রশাসক শ্রবস্তী রায়।,গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন্নাহার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সুলতানা আহমেদ, জেল কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ঝাউলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস, সংস্কৃতি কর্মী এমআই রাসেল, অপরাজেয় বাংলাদেশের কেন্দ্র ব্যবস্থাপক আশরাফ হোসেন, শিশু প্রতিনিধি সুমী আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু অধিকার বিষয়ে চমৎকার ছবি আঁকিয়ে ক গ্রুপে প্রথম হন শিশু চিত্রশিল্পী মাশরিন ইকবাল। অপরদিকে অপরাজেয় বাংলাদেশের ছোট্ট শিশু শিউলীর আঁকা অনবদ্য একটি ছবি জেলা প্রশাসক শ্রাবস্তী রায়কে উপহার দেন অপরাজেয়র শিশুরা। আগামী ১১ অক্টোবর শিশু অধিকার সপ্তাহের সমাপনী দিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জেলা প্রশাসন সূত্র জানায়।আলোচকদের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক শ্রাবস্তী রায় শিশু একাডেমির জন্য জায়গা বরাদ্দ দিয়ে নিজস্ব ভবন গড়ে তুলতে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com