রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মূলক সভায় নৌ-পুলিশ সুপার

কাইছার হামিদ মহেশখালী :
  • আপডেট সময় বুধবার, ৫ অক্টোবর, ২০২২

“মা ইলিশ ধরব না, দেশের ক্ষতি করব না” মা ইলিশ সংরক্ষণ অভিযান-২২ইং উপলক্ষে ২২ দিন ব্যাপী মা ইলিশ ধরা বন্ধ করণের লক্ষ্যে বদরখালী নৌ-পুলিশের জনসচেতনতা মূলক সভায় চট্টগ্রাম জেলার নৌ-পুলিশ সুপার আ.ফ.ম নিজাম উদ্দীন পিএম (বার)। ৪ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪টায় উপকূলীয় অঞ্চল কক্সবাজারের মহেশখালীর লাগোয়া পূর্বপার্শ্বে চকরিয়া উপজেলার বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণে আমাগী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর ২২দিন ব্যাপী মা ইলিশ ধরা বন্ধ করণের লক্ষ্যে নৌ-পুলিশের আয়োজনে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার নৌ-পুলিশ সুপার আ.ফ.ম নিজাম উদ্দীন পিএম (বার)। উক্ত জনসচেতনতা মূলক সভা বদরখালী নৌ-পুলিশের ইনচার্জ নাছির উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠিতিব্য সভায় বক্তারা ২২ দিন মা’ ইলিশসহ সকল প্রজাতির মাছ ধরার বন্ধের আদেশ মানার নির্দেশ দেন। এসময় একটি মা’ ইলিশ ৫০-৬০ লক্ষ ডিম ছাড়েন বলে মন্তব্য করেন। এমন কি আগেকার দিনে আড়াই শ’ গ্রাম, পাঁচ শ’ ও এক কেজির ওজনের ইলিশ পাওয়া অসম্ভব। তবে বর্তমানে দু থেকে তিন কেজির ওজনের ইলিশ জেলেরা আহরণ করে প্রতিনিয়ত বাজারজাত করেন। ফলে মানুষের চাহিদাও মিটায়। তাঁরা আরো বলেন, ৬৫ দিন এবং ২২ দিন বন্ধের ফলে সাগর, নদী ও খালে মাছের প্রজনন প্রচুর হারে বাড়বে। তাই সরকারের নির্দেশনা মেনে সংশ্লিষ্টদের সহায়তা করা সকলের নৈতিক দায়িত্ব মনে করেন অতিথিরা। সভা শেষ পর্যায়ে উপস্থিত সকলকে জনসচেতনতা মূলক লিফলেট প্রদান করেন। এতে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার। আরো উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা তানজির আহমদ, কোস্টগার্ড প্রতিনিধি, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, বদরখালী ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ। এছাড়া উপস্থিত ছিলেন, সমবায় সমিতির পরিচালক, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ মাছ আহরণে নিয়োজিত জেলেরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com