রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি: শাকিব খান

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

ঢালিউডের প্রভাবশালী ও জনপ্রিয় অভিনেতা সুপারস্টার শাকিব খান। কাজ নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করেন সবসময়ই। কিন্তু কাজের চেয়ে বেশি আলোচিত হন ব্যক্তিগত জীবন নিয়ে। আর সেই আলোচনা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগুতে থাকে সমালোচনার দিকে। তবে এসব আলোচনা-সমালোচনাকে রীতিমতো পাত্তা না দিয়েই সে চলে তার আপন গতিতে।
সম্প্রতি তাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচিত বিষয় নায়িকা বুবলী ও তার সন্তান। প্রতিবারই বিয়ে করেন গোপনে। এমনকি নিজের সন্তানদেরও রাখেন আড়ালে। এ ঘটনা এবারই প্রথম নয়, এর আগেও ঘটেছে ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাসের সঙ্গে। তবে এসব নিয়ে কোনো মন্তব্য করেননি বাংলার কিং খান। তিনি সব প্রশ্নের সমাধান আর উত্তর দিয়েছেন চুপ থেকে। এসব তো পুরোনো গল্প। নতুন খবর হচ্ছে, দেশের একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খান মুখ খুলেছেন আলোচিত-সমালোচিত বিষয় বুবলী ও তার সন্তান বীরকে নিয়ে। জানিয়েছেন তার চিন্তার কথা।
শাকিব খান বলেন, ‘আমি তো এখন পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছি। তাই বলে কি আমি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি। সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে। আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি। বাকি যেসব খবর রটেছে সবই গুঞ্জন। আর তা না হলে যাদের জড়িয়ে আমার সম্পর্কে বলা হচ্ছে তারা কি মুখ বন্ধ করে রাখত।’ অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই বুবলী ও শাকিব খানের নাম জড়িয়ে নানা কথা শোনা যায়। তাদের বিয়ে ও সন্তানের প্রসঙ্গও উঠে আসে বারবার। তবে তা এতোদিন গুঞ্জন হিসেবেই উড়িয়ে দিয়েছেন এ অভিনেতা। অবশেষে বাধ্য হয়েই যেন প্রকাশ্যে আনেন বুবলীর সঙ্গে বিয়ে ও সন্তান শেহজাদ খান বীরকে। এরপর থেকেই চর্চায় রয়েছেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক।
বুবলীর সঙ্গে বাকি জীবন কাটাতে চান কি না এমন প্রশ্নের উত্তরে শাকিব বলেন, বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না, সুন্দর সংসার আর সুখের আশায় মানুষ বিয়ে করে। কোনো একজনের কারণে কেউ সুখী হয় কেউ বা হয় না। আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই। সাক্ষাৎকারে দুই সন্তান জয় ও বীরের প্রসঙ্গে কিং খান বলেন, দুজনই আমার আদরের সন্তান। আমি আমার দুই ছেলেকেই প্রকৃত অর্থে শিক্ষিত করে রেখে যেতে চাই। দুই ছেলেকেই সমানভাবে দেখভাল করব। তাদের জীবনে অপূর্ণতা বলে যেন কিছু না থাকে সে চেষ্টা করাই আমার প্রধান দায়িত্ব। ওরা শিক্ষিত ও বড় হয়ে নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নেবে। আমি তাদের প্রকৃত ও আদর্শ মানুষ হিসেবে দেখতে চাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com