শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এবারের বিশ্বকাপ মাতাবেন নোরা ফাতেহি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৮ অক্টোবর, ২০২২

বলিউডের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত হতে যাচ্ছে মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহির। আসন্ন বিশ্বকাপের থিম সংয়ে পারফর্ম করতে যাচ্ছেন এ বলিউড তারকা। ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, নোরাকে ডিসেম্বরে ‘ফিফা বিশ্বকাপ ২০২২’-এ ভারতের প্রতিনিধিত্ব করতে দেখা যাবে। এখন পর্যন্ত জেনিফার লোপেজ, শাকিরা এবং পিটবুলের মতো সেলিব্রিটিরা ‘ফিফা বিশ্বকাপ ২০২২’-এ পারফর্ম করেছেন৷ সেই তালিকায় জায়গা করে নেওয়া অবশ্যই নোরার জন্য একটি বিশাল অর্জন৷ এই গ্লোবাল প্ল্যাটফর্মে ভারতের প্রতিনিধিত্ব করবেন এই অভিনেত্রী।
ফিফার মিউজিক ভিডিওতেও দেখা যাবে নোরাকে। ফিফার থিম সং গাইবেন এবং পরিবেশন করবেন তিনি। এই গানটি প্রযোজনা করেছে রেডওয়ান, যারা এর আগে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ এবং ‘লা লা লা’-এর মতো ফিফা অ্যান্থেমে কাজ করেছে। মজার ব্যাপার হলো, সমাপনী অনুষ্ঠানে নোরাকে হিন্দিতে গান গাইতে দেখা যাবে।
উল্লেখ্য, নোরা ফাতেহি ‘দিলবার’, ‘নাচ মেরি রানি’ এবং ‘সাকি সাকি’-এর মতো কিছু চার্টবাস্টার গানে অভিনয় করার জন্য পরিচিত। তিনি বর্তমানে রিয়ালিটি শো ‘ডান্স দিওয়ানে জুনিয়র্স’-এর বিচারক হিসেবে রয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com