মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ঘিনালায় সেনাবাহিনী-বন বিভাগের যৌথ অভিযানে ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ দেশ এখন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড,স্বাস্থ্যের কার্ডের দেশ -আমান উল্লাহ আমান কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ খাল পুনরুদ্ধারের উদ্যোগ. কুমিল্লা বার নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী আইনজীবী পরিষদের অংশগ্রহণ ঠেকাতে আবেদন, আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণ সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পতেঙ্গায় বিস্ফোরণে নিহত ৩

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

চট্টগ্রামের পতেঙ্গায় ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। পতেঙ্গার ইন্ট্রাকো কনটেইনার ডিপোতে এ বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার দুপুর পৌনে ১২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলী আকবর। তিনি জানান, বিস্ফোরণের খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি ঘটনাস্থলে গেছে। আগুন এখন নিয়ন্ত্রণে। দুর্ঘটনায় অন্তত তিনজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। নির্ভরযোগ্য একটি সূত্র জাগো নিউজকে জানিয়েছে, ইন্ট্রাকো কনটেইনার ডিপোর গ্যারেজে একটি ট্যাঙ্কারে ওয়েল্ডিং করার সময় আগুন ছিটকে ট্যাঙ্কার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই পুড়ে অঙ্গার হন তিন ব্যক্তি। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com