শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রক্তসৈনিক নকলার নতুন নেতৃত্বে আব্দুল্লাহ ও রাশেদ

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

শেরপুর জেলাধীন নকলায় একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক রক্তসৈনিকের বন্ধন” স্লোগানে বাংলাদেশের অন্যতম বৃহৎ অরাজনৈতিক, অলাভজনক ও জনকল্যাণমূলক সংগঠন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনর উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয় শেরপুর শহরের নাগপাড়াস্থ আনন্দ ধাম ভবনের অফিস কক্ষে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল্লাহ আল আমিন-কে সভাপতি ও রাশেদুল কিবরিয়া-কে সাধারণ সম্পাদক করে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করার লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া। কমিটির অন্যানোরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মকিব হোসেন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোকছেদুল মমিন ও সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন। উক্ত সংগঠনের সদস্যরা জানান,দেশের সার্বিক উন্নয়নে তাদের অনেক লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। তবে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে প্রথমে নিজ এলাকা, অতঃপর পর্যায়ক্রমে সারা দেশকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার চেষ্টা অব্যহত রাখা সহ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা, রক্ত দাতাদের ডেটাবেজ সংরক্ষণ করা এবং মুমূর্ষু অবস্থায় যে কোন রোগীর প্রয়োজনে বিনামূল্যে রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানো তাদের মূল লক্ষ্য। এর আগে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া-এঁর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আল আমিন রাজুথর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- নকলা উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন আহবায়ক মো. মোশারফ হোসাইন, শেরপুর জেলা শাখার কার্যকরী সভাপতি মো. আশরাফুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ও মো. আলমগীর হোসাইন, প্রচার সম্পাদক মো. শিহাব আহাম্মেদ, নকলা উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি আব্দুল্লাহ আল-আমিন ও সাধারণ সম্পাদক রাশেদুল কিবরিয়া প্রমুখ। উল্লেখ্য, মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ৩ই আগষ্ট রক্তসৈনিক নকলার কমিটি বিলুপ্ত করা হয়। এর আগে উক্ত কমিটিতে সভাপতি হিসেবে ফজলে রাব্বি রাজন ও সাধারণ সম্পাদক হিসেবে মকিব হোসেন মামুন সুনামের সহিত দায়িত্ব পালন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com