মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লামায় অস্ত্রধারী সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

তৈয়ব আলী লামা (বান্দরবান) :
  • আপডেট সময় বুধবার, ১২ অক্টোবর, ২০২২

বান্দরবানে লামা রাবার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর লীজ প্রাপ্ত জমিতে অবৈধ অনুপ্রবেশকারী, অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক জোর পূর্বক স্থাপনা নির্মাণ, লেবার শেড ও টেপার শেড ভাংচুর, ১২ হাজারের বেশী রাবার গাছ কেটে ফেলা, কর্মকর্তা/কর্মচরীদের প্রাণ নাশের হুমকি এবং মিথ্যা মালমার প্রতিবাদে (১১ অক্টোবর) বিকাল ৫টায় লামা প্রেস ক্লাব হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ রাবার বোর্ডের সাবেক চেয়ারম্যান ও লামা রাবার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হোসেন লিখিত বক্তব্যে বলেন, আমরা বান্দরবান জেলার লামা উপজেলার অন্তর্গত কেয়াজু পাড়ায় দীর্ঘদিন থেকে রাবার প্লান্টেশন করে আসছি। আমাদের এই কোম্পানী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। লামা রাবার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড অত্যন্ত সু-প্রতিষ্ঠিত কর্মি বান্ধব একটি প্রতিষ্ঠান। দূর্গম পাহাড়ী অঞ্চলে সবুজ বিপ্লবের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে এই রাবার শিল্প। আজ এই সম্ভাবনাময় রাবর শিল্প কতিপয় কিছু স্বার্থলোভী মানুষরুপী পশুদ্বারা হুমকির সন্মুখীন। এবং নানানবিধ মানবসৃষ্ট সমস্যার জন্য প্রতিষ্ঠানটি আজ জর্জরিত।একের পর এক মিথ্যা মামলা, অস্ত্র মহড়া দিয়ে রাবার গাছ কেটে ফেলা, টেপার ও কর্মচারীদের বাড়ি ভাংচুর, বিপুল পরিমান মাসিক চাঁদা দাবি, প্রতিনিয়ত মেরে ফেলার হুমকি। যার ফলে দেশের সবচেয়ে বড় ব্যক্তি মালিকানাধীন এই প্রতিষ্ঠান আজ হুমকির সন্মুখীন। সরকার ও প্রশাসনের নিকট বিনীত আবেদন এই যে,লামা রাবার ইন্ডাষ্টিজ লিমিটেড এবং এই রাবার শিল্পকে বাঁচানোর জন্য আপনারা অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। রাবার শিল্পকে বাঁচানোর জন্য লামা রাবার কোম্পানীর চেয়ারম্যান সৈয়দ মেয়াজ্জেম হোসেন ১০টি লিখিত দাবি উপস্থাপন করেন, এসময় উপস্থিত ছিলেন,লামা রাবার ইন্ডাষ্টিজের পরিচালক (পিডি) মোহাম্মদ কামাল উদ্দিন, এফ,ডি শাহ করিমুল হক, ডিরেক্টর ইফতেখার আলম মজুমদার সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীগন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com