বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিয়ের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন পূজা

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১২ অক্টোবর, ২০২২

চিত্রনায়িকা বুবলীর সঙ্গে শাকিব খানের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর অভিনেত্রী পূজা চেরির সঙ্গেও শাকিবের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা চলছে পূজা-শাকিবকে নিয়ে। এসব আলোচনার জবাব দিয়েছেন পূজা চেরি। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় তার ফেসবুকে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। পূজা স্ট্যাটাসে লিখেছেন-
ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম সুঅভিনেত্রী হওয়ার। সেই স্বপ্ন পূরণে আমি একটু একটু এগিয়ে যাচ্ছি। অল্পদিনের ক্যারিয়ারে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আপন করে নিয়েছে— এতে করে জীবনের শেষদিন পর্যন্ত এই কাজটাই করে যেতে চেয়েছি। চলার পথে ভালোর পাশাপাশি কিছু খারাপ মানুষ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার চলার পথ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এসবে পাত্তা না দিয়ে আমি সবসময় কাজে মনোযোগী হয়েছি।
কিন্তু কদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যা গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বিষয়টি আমি এড়িয়ে গিয়েছি। কারণ এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই— যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক।
কিন্তু আমাকে যারা ভালোবাসেন তাদের মনে কোনো নেতিবাচক ধারণার তৈরি হোক, এটা কোনোভাবেই কাম্য নয়। ব্যক্তিগতভাবেও এ বিষয়টি নিয়ে আমি ভীষণ বিরক্ত। আমার মনে হয়েছে, এসব বন্ধ হওয়া দরকার। যারা আমাকে নিয়ে মিথ্যা গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন! কোনো রকম সত্য-মিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যা গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি- দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবো, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার মঙ্গল ও শুভবুদ্ধির উদয় হোক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com