রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাগেরহাটে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

“আপনার চোখকে ভালোবাসুন” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। সাইটসেভার্স এর সহযোগীতায় ও বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাইটসেভার্স এর বাগেরহাট জেলা সমন্বয়কারী মমিনুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন আহমেদ। এসময় আরও বক্তব্য দেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান, দৃষ্টিদান চক্ষু হাসপাতালের পরিচালক মল্লিক এমাদুল হক, এডিডি ইন্টারন্যাশনাল এর ফিল্ড কো-অর্ডিনেটর এহসানুল হকসহ প্রমুখ। আলোচনা সভা শেষে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে এডিডি ইন্টারন্যাশনাল, সংকল্প প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও বাগেরহাট জেলা নাসিং ইনিষ্টিটিউট এর কর্মকর্তাসহ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। র‌্যালী শেষে সাইটসেভার্স এর “জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচীর আওতায়” বাগেরহাট সদর উপজেলার মারিয়া পল্লীতে দলিত ও প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। এসময় শতাধিক ব্যাক্তিকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com