রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইউক্রেন নিয়ে পুতিনকে অবশ্যই আলোচনার টেবিলে ফিরতে হবে : ম্যাঁক্রো

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে অবশ্যই আলোচনার টেবিলে ফিরতে হবে।
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বুধবার এ কথা বলেন।
তিনি সম্প্রচারকেন্দ্র ফ্রান্স টুকে আরো বলেন, সবার আগে পুতিনকে অবশ্যই যুদ্ধ বন্ধ করতে হবে। ইউক্রেনের আ লিক অখন্ডতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এরপর আলোচনার টেবিলে ফিরে আসতে হবে।
তিনি বিশ্বযুদ্ধ এড়াতে চান বলেও উল্লেখ করেন।
রাশিয়া ২০১৪ সালে যে ক্রিমিয়া অ ল দখল করেছে তা পুনুরুদ্ধারে ইউক্রেনীয় অভিযানকে ফ্রান্স সমর্থন দেবে কিনা এ প্রশ্নের জবাবে ম্যাঁেক্র বলেন, সংঘাতের বিস্তৃতির এক পর্যায়ে রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিলে ফিরতেই হবে।
ইউক্রেন আর আলোচনা চাচ্ছে না এ কথা ম্যাঁেক্রাকে স্মরণ করিয়ে দেয়ার পর তিনি বলেন, আমি কোন এক পর্যায়ের কথা বলেছি। যে পর্যায়ে এটি লাগবে। এ কারনে আমি সবসময়ই চূড়ান্ত অবস্থান এড়িয়ে চলি।
তবে ম্যাঁেক্রা জানান, ইউক্রেনে রাশিয়ার একের পর এক হামলার প্রেক্ষিতে ফ্রান্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভকে সরবরাহ করবে।
তিনি বলেন, সপ্তাহান্তের শুরু থেকে যুদ্ধ নজিরবিহীন অবস্থায় পৌঁছেছে। প্রথমবারের মতো ইউক্রেনের সর্বত্র বেসামরিক লোকজনকে হত্যা করা হচ্ছে। বিদ্যুৎ ও হিটিং সিস্টেম ধ্বংস করা হচ্ছে।
ম্যাঁক্রো বলেন, গত কয়েকদিনে রুশদের লক্ষ্য ছিল ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে দেয়া।
এদিকে তিনি স্বীকার করেন কিয়েভ যে পরিমাণ যুদ্ধাস্ত্র চেয়েছে তা সরবরাহ করতে ফ্রান্স ব্যর্থ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com