মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আমাদের কথাই সত্য প্রমাণিত হলো: মির্জা ফখরুল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গাইবান্ধার ঘটনা প্রমাণ করেছে, দলীয় সরকারের অধীনে কোনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জাতীয় সংসদের একটা মাত্র আসনে সর্বশক্তি দিয়েও যেখানে নিয়ন্ত্রণ করতে না পেরে নির্বাচন বন্ধ করে দিয়েছে ইসি।’

তিনি বলেন, ‘নির্বাচন কতটা সুষ্ঠু হলো না হলো সে বিষয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। আমরা বারবার যে কথাটা বলে এসেছি, সেটাই সত্য প্রমাণিত হলো। আমাদের আগ্রহ হলো সমগ্র দেশকে যারা বিব্রতকর অবস্থায় ফেলেছে, গণতন্ত্রকে যারা হরণ করেছে, দেশকে যারা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে তাদের সরিয়ে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা।’
গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে বিএনপির ঠাকুরগাঁও জেলা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। দলটির জেলা সভাপতি তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার পতনে বিএনপির আন্দোলনের তৃতীয় পর্যায় শুরু হয়েছে চট্টগ্রাম থেকে। যেখানে লক্ষ মানুষের ঢল নেমেছে। ঢাকার মহাসমাবেশ সেটাকে ছাড়িয়ে যাবে বলে আমরা আশা করি। এভাবেই এই অবৈধ সরকারের পতন ঘটবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির এই নেতা বলেন, ‘দুর্ভিক্ষ হবে এটাই যদি হয়, তবে তিনি প্রধানমন্ত্রী আছেন কেন? তার উচিত দ্রুত ক্ষমতা ত্যাগ করা।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com