রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুর্নীতি মুক্ত থেকে মানুষের দোরগোড়ায় বিট পুলিশিংয়ের মাধ্যমে সেবা পৌছে দেয়া হবে – পুলিশ কমিশনার মোঃ শাহবুদ্দিন খাঁন

বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহবুদ্দিন খাঁন (বিপিএম) বার বলেছেন, আমাদের কোন পুলিশ সদস্য দায়ীত্ব পালনে ব্যর্থতার পরিচয় দেয় তাদেরকে শাস্তির আওতায় আসতে হবে। মানবিক দৃষ্টি নিয়ে দূর্নীতি মুক্ত থেকে মানুষের দৌড়গোড়ায় বিট পুলিশিংয়ের মাধ্যমে সেবা পৌছে দেয়া হবে। আজকের এই বিট পুলিশ নগরীতে একটি মডেল হয়ে কাজ করবে। আমরা বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের পুলিশ। আমরা সেই বিট্রিস ও পাকিস্তানী পুলিশ সদস্য না। আমাদের পুলিশ বাহিনী সদস্যরা একটি সেবাধর্মী প্রতিষ্ঠান রাষ্ট ও জনগনের নিরাপত্তার চাহিদা পুরন করে সমাজের মৌলিক শান্তির চাহিদা পুরন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পুলিশ যেন সেবা জনগনের কাছাকাছি নিয়ে যাবার লক্ষে বিট পুলিশিং কার্যক্রমের লক্ষ নিয়ে কাজ শুরু করেছি। এলাকায় এলাকায় মাদক,সন্ত্রাস,ইভটিজিং,নারী নির্যাত ও শিশু নির্যাতন সহ বাল্যবিবাহের মত জগন্যতম কাজে বিট পুলিশকে আপনারা শান্তির জন্য সহযোগীতা করবেন। বৃহস্পতিবার (৩ই) সেপ্টেম্বর সকাল ১১ টায় নগরীর কোতয়ালী মডেল থানাধীন নগরীর (২০ নং) ওয়ার্ড বিএম কলেজ বৈদ্যপাড়া ৩৫ নং বিট পুলিশিং কার্যলয় উদ্ধোধনী সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বরিশাল কোতয়ালী মডেল থানার আয়োজনে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোক্তার হোসেন পিপিএম )সেবা)’র সভাপতিত্বে এখানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, প্রফেসর (অবঃ) মোঃ হানিফ। এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম। এখানে নাগরীকদের পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, সাবেক অধ্যক্ষ মোঃ বেল্লাল হোসেন, বিএম কলেজ সাবেক অধ্যক্ষ ইমানুল হাকিম,কাশিপুর খ্রিস্টানপাড়া সাধারন সম্পাদক রবিন ভল্লব, প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার। প্রধান অতিথি পুলিশ কমিশনার আরো বলেন, আমরা ১শত ৯৭ বিটে ভাগ করা হয়েছে। প্রতিটি বিটে একজন করে সাব ইন্সেপেক্টর ও পুলিশ সদস্য দায়ীত্ব পালন করবে এখন থেকে এলাকাগত সমস্যা নিয়ে আপনাদের থানায় যেতে হবে না। আজকের পর থেকে বিট পুলিশ সদস্যরা এলাকা ভিত্তিক অপরাধীদের চিহ্নিত করা সহ সকল ধরনের অপরাধ নিমূল করার কাজ করে যাবে এক্ষেত্রে এলাকাবাসী নিজস্ব শান্তি বজায় রাখার জন্য বিট পুলিশকে সহায়তা করার জন্য তিনি সকল নাগরীকদের প্রতি আহবান জানান। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন কোতয়ালী মডেল থানা ইনচার্জ নুরুল ইসলাম (পিপিএম) ও ৩৫নং বিট পুলিশিং কার্যলয়ের দায়ীত্বপ্রাপ্ত এস আই প্রলয় দাস। অনুষ্ঠান সঞ্চলনা করেন কোতয়ালী মডেল থানা সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সহকারী পুলিশ কমিশনার ও বিভিন্ন থানার ইনচার্জ অফিসার গণ। এর পূর্বে প্রধান অতিথি পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খাঁন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে বেলুন ও ফেস্টুন আকাশে অবমুক্ত করেন। পড়ে ৩৫নং বিট পুলিশিং কার্যলয়ের ফলক উম্মোচন দোয়া-মোনাজাতের মাধ্যমে উদ্ধোধন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com