শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কিশোরগঞ্জে জেলা রেজিস্ট্রারের ঘুষ দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফকির মতি কিশোরগঞ্জ :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

কিশোরগঞ্জের জেলা রেজিস্ট্রার মো. আবু তালেবের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির প্রতিবাদ ও এ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি পালন করছে দলিল লিখকরা। গতকাল থেকে তারা জেলা রেজিস্ট্রার ও সদর উপজেলা রেজিস্ট্রারের কার্যালয়ের সব কাজকর্ম বন্ধ করে দেয়। পরে দলিল লেখকরা জেলা রেজিস্ট্রার অফিসের অচলাবস্থা ও অনিয়ম দুর্নীতির প্রতিকার দাবিতে এক সংবাদ সম্মেলন করে। দুপুরে শহরের সমবায় কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা রেজিস্ট্রার আবু তালেবের ঘুষ-দুর্নীতি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা দলিল লিখক সমিতির সভাপতি মো. আবুল হাশেম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলিল লিখক মো. মকবুল হোসেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রেজিস্ট্রার মো. আবু তালেব জেলায় মাসে গড়ে নিবন্ধনকৃত ১০ হাজার দলিল থেকে ২০০ টাকা করে ২০ লাখ টাকা, রেকর্ড রুম থেকে প্রতিদিন ১০ হাজার করে মাসে ৩ লাখ টাকা, মাসে তিনটি সাবরেজিস্ট্রি অফিস ভিজিট করে ২ লাখ করে ৬ লাখ টাকা, প্রতি মাসে কর্মচারী বদলি বাণিজ্য চালিয়ে ৫ লাখ টাকা এবং জেলায় খন্ডকালীন দায়িত্ব পালনকারী সাবরেজিস্ট্রারদের কাছ থেকে সপ্তাহে ৩৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত উৎকোচ গ্রহণ করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, এ দুর্নীতিবাজ কর্মকতার দুর্নীতির তদন্ত, বিচার ও প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবে না। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিপুল পরিমাণ ঘুষ বাণিজ্য ও অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় সদর সাবরেজিস্ট্রি অফিসের দলিল লিখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মী ছাড়াও শাতাধিক দলিল লিখক উপস্থিত ছিলেন। এ ব্যাপারে জেলা রেজিস্ট্রর মোঃ আবু তালেবের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা, অপপ্রচার, বানোয়াট ও ভিত্তিহীন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com