শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গজারিয়ায় জেলা পরিষদ নির্বাচনে করণীয় বিষয়ক আলোচনা সভা

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

গজারিয়ায় জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ও ভোটারদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত। শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী ও ভোটারদের আচরণ বিধি ও ইভিএম মেশিনে ভোট প্রদান সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়,উপজেলা নির্বাহী অফিসার মোঃজিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্যে রাখেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী,তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোঃইজাজ উদ্দীন, কোস্ট গার্ডের ষ্টেশন কমান্ডার বজলুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃলিটন মিয়া প্রমুখ।এছাড়াও ভোটার হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, গজারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফি উল্লাহ, বাউশিয়া ইউপি চেয়ারম্যান মোঃমিজানুর রহমান প্রধান, ইমাম পুর ইউপি চেয়ারম্যান মোঃহাফিজুজ্জামান খাঁন জিতু, বালুয়াকান্দী ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুজ্জামান জুয়েল, টেংগারচর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী, হোসেন্দী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমসহ সকল ইউপি সদস্যবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী মোঃ সাইদুর খাঁন, মোস্তফা সারওয়ার বিপ্লব প্রমুখ। আলোচনা সভায় অতিথিরা ভোটারদের আচরণ বিধি মেনে ভোট প্রদান করার আহবান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com