রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পুরোনো স্মার্টফোন দ্রুত চার্জ করার ৩ টিপস

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

দূর-দূরান্তে যোগাযোগ ছাড়াও সব কাজে স্মার্টফোনের ওপরই নির্ভরশীল সবাই। প্রযুক্তিনির্ভর দুনিয়ায় স্মার্টফোন ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। তবে সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করলেও এর চার্জ দিতে ভুলে যান বেশিরভাগ মানুষই।
এজন্য দুর্ভোগও পোহাতে হয় নিশ্চয়ই। তবে নতুন স্মার্টফোনগুলোতে ফাস্ট চার্জ করা গেলেও পুরোনোগুলোর বেলায় এটি খুবই ঝামেলার। পুরোনো ফোনগুলোতে দ্রুত চার্জ করা যায় না। পুরনো ফোনের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে কয়েক ঘণ্টা লেগে যেত। এজন্য কয়েকটি সহজ কৌশল অবলম্বন করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক সেগুলো-
>> স্মার্টফোন চার্জ করতে ওয়াল সকেট ব্যবহার করুন। ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে মোবাইল চার্জ করলে অনেক বেশি সময় লাগে। দ্রুত ফোন চার্জ করার জন্য ওয়াল সকেট ব্যবহার করুন।
>> স্মার্টফোন চার্জে দেওয়ার আগে কেস খুলে নিন। ফোনে কেস পরানো অবস্থায় ফোন চার্জ করলে অতিরিক্ত গরম হয়ে যায়। ফোনের ভেতরে তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে চার্জিংয়ে বেশি সময় লাগে। তাই দ্রুত ফোন চার্জ করতে অবশ্যই ফোনের কেস খুলে নিন।
>> ছোট দৈর্ঘ্যের কেবল ব্যবহার করুন। কেবেলের দৈর্ঘ্যের উপরেও অনেক সময় ফোনের চার্জিং স্পিড নির্ভর করে। কেবেল অতিরিক্ত লম্বা হলে রেসিস্ট্যান্সের কারণে চার্জিং স্পিড কমে যায়। তাই ফাস্ট চার্জিংয়ের জন্য কেবেল দৈর্ঘ্য ছোট থাকাই ভালো। সূত্র: গ্যাজেটস নাও




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com