শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আমি বলতে পারবো না: ড. হাছান মাহমুদ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, আমি বলতে পারবো না। যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে তারা এ সম্পর্কে বলতে পারবে।
গতকাল সোমবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্য সচিবের অবসরকে ‘চলমান প্রক্রিয়া’ হিসেবে উল্লেখ করেছেন মন্ত্রী। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি। এদিকে বাধ্যতামূলক অবসর সম্পর্কে তথ্য সচিব মো. মকবুল হোসেন বলেছেন, জীবনে কখনো নীতি-নৈতিকতার সঙ্গে আপস করিনি। কী কারণে তাকে অবসর দেয়া হয়েছে সে বিষয়েও কিছু জানেন না বলে মন্তব্য করেন তিনি। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে সচিব নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, মেয়াদ শেষ হওয়ার আগেই তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেনকে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রেসিডেন্টের আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হলো।জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অণুবিভাগ এটা নিশ্চিত করেছে যে, মকবুল হোসেনের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। কোনো বিভাগীয় মামলাও তার বিরুদ্ধে রুজু হয়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com