রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টি-২০ বিশ্বকাপ: আফগানদের কাছে বড় ব্যবধানেই হারলো বাংলাদেশ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে ৬২ রানে হেরেছে বাংলাদেশ দল। আফগানদের করা ১৬০ রান তাড়া করতে নেমে বাংলাদেশ থেমেছে ৯৮ রানে। দলের পক্ষে মোসাদ্দেক হোসেন সর্বোচ্চ ২৯ রান করেন। ১৬১ রানের লক্ষ্যে গতকাল সোমবার ও মেকশিফট ওপেনার হিসেবে মেহেদী হাসান মিরাজকে ইনিংস উদ্বোধন করতে পাঠানো হয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তার সঙ্গী ছিলেন নাজমুল হোসেন শান্ত। শুরুতে ৯ বলে ১২ রান করে ফজল হক ফারুকীর বলে বোল্ড হয়ে যান শান্ত। এরপর ব্যাট করতে নেমে ৪ বল খেলে মাত্র ১ রান করেই বিদায় নেন সৌম্য সরকার। সাকিব আল হাসানও আউট হলেন একইভাবে। ৪ বল খেলে করেন ১ রান। আফিফ হোসেন ধ্রুব তো গোল্ডেন ডাক মেরেই বিদায় নিলেন। সপ্তম ওভারের প্রথম বলে আফগান পেসার ফরিদ আহমেদের বলে আউট হয়ে যান ইয়াসির আলী রাব্বিও। এই ধাক্কা আর সামলানো যায়নি।
নুরুল হাসান সোহান ৮ বলে ১৩ আর মিরাজ ৩১ বলে ১৬ রান করে আউট হন। শেষদিকে মোসাদ্দেকের ২৫ বলে ২০ আর মোস্তাফিজের ২৫ বলে অপরাজিত ১৮* রান পরাজয়ের ব্যবধানটাই কমিয়েছে। ২০ ওভারে ৯ উইকেটে ৯৮ রানে থামে বাংলাদেশ। আফগানরা পায় ৬২ রানের জয়। পেসার ফজলহক ফারুকী নিয়েছেন ৯ রানে ৩ উইকেট। ফরিদ মালিক নিয়েছেন ৩১ রানে ২টি।
এর আগে অ্যালান বোর্ডার ফিল্ডে টসে জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রান তোলে আফগানিস্তান। ইব্রাহিম জাদরান ৩৯ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। শেষ দিকে ঝড় তুলে অধিনায়ক মোহাম্মদ নবি ১৭ বলে ৫ ছক্কা ও ১ চারে ৪১ রানে অপরাজিত থাকেন। ওপেনার রাহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে এসেছে ২৭ রান। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ৪ ওভারে ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন। সাকিব আল হাসান ২ উইকেট নিলেও ৪ ওভারে দিয়েছেন ৪৬ রান। হাসান মাহমুদ ৪ ওভারে ২৪ রানে নেন ২ উইকেট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com