রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইসিতে নিবন্ধনের আবেদন জমা দিল এবি পার্টি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। গতকাল সোমবার দুপুরে দলটির পক্ষ থেকে ইসিতে আবেদন জমা দেওয়া হয়। এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসিতে আবেদন নিয়ে যায়। দলটির পক্ষ থেকে জানানো হয়, এবি পার্টির নেতারা নিবন্ধনের শর্ত অনুযায়ী দলের গঠনতন্ত্র, প্রস্তাবিত পতাকা ও প্রতীক, কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা ও মালিকানা বা ভাড়ার দলিল বা চুক্তিপত্র, কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির তালিকা, ন্যূনতম এক-তৃতীয়াংশ (২২টি) জেলা কমিটি, ১০০টি উপজেলা কমিটি, ১০০টি উপজেলার ন্যূনতম ২০০ করে, অর্থাৎ সর্বমোট অন্যূন ২২ হাজার সদস্য যাঁরা নিবন্ধিত ভোটার তাঁদের তালিকা, তাঁদের ভোটার নম্বর ও দলে যোগদানের প্রমাণপত্র, জেলা ও উপজেলা মিলিয়ে ১২২টি দলীয় অফিসের ঠিকানা ও মালিকানা বা ভাড়ার দলিল বা চুক্তিপত্র, দলের ব্যাংক হিসাব ও সর্বশেষ লেনদেনের স্থিতিসহ সব প্রামাণ্য দলিল সংশ্লিষ্ট দপ্তরে বুঝিয়ে দেন। নির্বাচন কমিশন সব প্রামাণ্য দলিল প্রাপ্তি স্বীকার করে বুঝে নেয়।
গত শনিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এবি পার্টি আজ আবেদন জমা দেওয়ার বিষয়টি জানিয়েছিল। সেখানে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু লিখিত বক্তব্যে নির্বাচন কমিশনের নিবন্ধন কার্যক্রমকে কঠিন এবং নতুন রাজনৈতিক শক্তি বিকাশের পরিপন্থী বলে উল্লেখ করেছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com