রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাপাসিয়ায় কুরআন শিক্ষা প্রতিষ্ঠানে ‘রোটারী ক্লাব অব উত্তরা’র শিক্ষা উপকরণ বিতরণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

গাজীপুরের কাপাসিয়ার প্রত্যন্ত অঞ্চলে ‘রোটারী ক্লাব অব উত্তরা’র উদ্যোগে কুরআন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রগতি একাডেমির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার লোহাদী কুরআন শিক্ষা ইনস্টিটিউট প্রাঙ্গণে ১৮ অক্টোবর মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে প্রায় একশত শিক্ষার্থীর মাঝে একটি সুন্দর ব্যাগ সহ খাতা, কলম, পেন্সিল, কাটার, নেইল কাটার বিতরণ করা হয়। এছাড়া বেলাশী প্রগতি একাডেমির শিক্ষার্থীদের মাঝেও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মাঝে রোটারী ক্লাব অব উত্তরা’র আর সি সি জলপাইতলার সদস্য মোহাম্মদ মামুন সিরাজুল আলম, মাদরাসার প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহীন রহমান, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক এফ এম কামাল হোসেন, বেলাশী প্রগতি একাডেমির প্রতিষ্ঠাতা সাংবাদিক মন্জুরুল হক, সদস্য মজিবুর রহমান, মাদরাসার মুহ্তামীম হাফেজ মাওলানা মোজাহিদুল ইসলাম সহ শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com