শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঝিকরগাছা সীমান্তে বিজিবির অভিযানে ১০ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

আবুল বাশার বেনাপোল :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

যশোরের ঝিকরগাছা উপজেলার ব্যাংদা সীমান্তে অভিযান চালিয়ে ১০ কোটি টাকার ১০৬ পিচ সোনার বারসহ রাজু নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটককৃত আসামি-মোঃ রাজু আহম্মেদ(২০) সে যশোরের চৌগাছা থানাধীন বড় কাবিলপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে ঝিকরগাছা উপজেলাধীন ব্যাংদা বাঁশতলার মোড়ের পাকা রাস্তার উপর থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঝিকরগাছা উপজেলার কাশিপুরস্থ ব্যাংদা সীমান্ত দিয়ে স্বর্ণের একটা বড় চালান ভারতের পাচার হবে। এমন সংবাদে উক্ত এলাকার ব্যাংদা বাঁশতলার মোড় নামক স্থানে পাকা রাস্তার উপরে এক ব্যাক্তিকে সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশিকালে শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১২ কেজি ৫শ গ্রাম ওজনের ১০৬ টি স্বর্ণের বারসহ তাকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১কোটি ১০ হাজার টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আসামী ও স্বর্ণ ঝিকরগাছা থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com