শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ৩ জন গ্রেপ্তার লুন্ঠিত স্বর্ণালংকার উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

ময়মনসিংহের নান্দাইলে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ঢাকার দারুস সালাম থানার দ্বীপনগর এবং আদাবর থানার সুনিবিড় আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুন্ঠিত স্বর্ণ ও রূপার অলংকার এবং বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়। বুধবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুঞা এ তথ্য জানান। পুলিশ সুপার জানান, গত ২৪ সেপ্টেম্বর রাতে নৈশ প্রহরীদের বেঁধে নান্দাইল বাজারে আব্দুল মতিনের মুক্তা জুয়েলার্স ও রফিকুল ইসলামের বিসমিল্লাহ জুয়েলার্সে ডাকাতি করে স্বর্নালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ একটি ডাকাত দল। এসময় মুক্তা জুয়েলার্স থেকে ৪ ভরি স্বর্ণালংকার ও ৪০ ভরি রূপা এবং বিসমিল্লাহ জুয়েলার্স থেকে ১৩ ভরি স্বর্ণ ও ৫০ ভরি রূপার অলংকার, নগদ সাড়ে চার লাখ টাকা লুট করে। ডাকাতি শেষে ককটেল বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় গত ১০ অক্টোবর ঢাকার নবাবগঞ্জ থেকে চারজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাদের দেয়া তথ্য মতে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে ঢাকার দারুস সালাম থানার দ্বীপনগর এলাকা থেকে ডাকাত সর্দার হাসমত ও জসিম উদ্দিন মুন্না এবং আদাবর থানার সুনিবিড় আবাসিক এলাকা থেকে স্বর্ণের দোকানদার ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় ইকবালের দোকান থেকে ডাকাতদের লুন্ঠিত ১১ আনা স্বর্ণালংকার ও ৭০ ভরি রূপার অলংকার উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের উদ্ধারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুঞা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com