শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভুল চিকিৎসায় অন্ধত্ব চিকিৎসকের বিচার দাবিতে ময়মনসিংহে ৩ কিমি সড়কে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

ভুল চিকিৎসায় কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা. মাহজাবিন হকের ৩৩% দৃষ্টি হারানোর বিচার চেয়ে ময়মনসিংহে মানববন্ধন কর্মসুচী পালন করেছে হাজারো জনতা। বুধবার দুপুরে নগরীর টাউন হলের সামনে থেকে পাটগুদাম ব্রীজের মোড় পর্যন্ত তিন কিলোমিটার সড়কের ১২টি স্পটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন কর্মসুচীতে বিভিন্ন পেশাজীবি মানুষসহ ছাত্র-জনতা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শংকর সাহা, জেলা মটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান, জেলা মোটর মালিক সমিতির কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহা, নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিক, প্রফেসর জালাল উদ্দিন, নারী উদ্যোক্তা সেলিমা আজাদ, জেলা আওয়ামীলীগ নেতা আবু সাঈদ দীন ইসলাম ফকরুল, শ্রমিক নেতা রাকিবুল ইসলাম শাহীন, মহানগর ছাত্রলীগ সভাপতি নওশেল আহমেদ অনিসহ অনেকেই। বক্তারা ভুল চিকিৎসার জন্য দায়ের করা মামলায় অভিযুক্ত চক্ষু চিকিৎসক ডা. দীপক কুমার নাগের গ্রেফতার ও বিচার দাবি করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com