রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাহজাদপুরে আবাসিক এলাকায় ব্রয়লার মুরগীর খামার ঃ দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

ওমর ফারুক শাহজাদপুর (সিরাজগঞ্জ) :
  • আপডেট সময় বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী গুপিয়াখালী পাড়ায় আবাসিক এলাকায় সোনাউল্লাহ নামক এক প্রভাবশালী গড়ে তুলেছেন ব্রয়লাী মুরগীর খামার। ফলে আশপাশের বাড়ীঘরের লোকজন চরম দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে। এলাকার বাসিন্দা রায়হান আলী ও মোঃ পেলামনা সহ বেশ কয়েকজন জানান, প্রতিবেশী প্রভাবশালী সোনাউল্লাহ দীর্ঘদিন ধরে বাড়ীতে একটি মুরগির খামার গড়ে তুলেছেন। এই মুরগীর খামারের গন্ধে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। নাক বন্ধ করে থাকতে হয়। গন্ধের কারনে তৃপ্তিসহকারে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না। রাস্তা দিয়ে চলতে পারি না। পঁচা দুর্গন্ধ আসে। এতে রোগবালাই বেড়ে যাচ্ছে। স্কুল পড়ূয়া ছাত্র ছাত্রীরাও এ দুর্গন্ধের কারনে এই রাস্তা দিয়ে ঠিকমতো চলাফেরা করতে পারে না। সোনাউল্লাহ প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদও করতে পারে না। মুখ বুঝে সহ্য করতে হয় প্রভাবশালী সোনাউল্লাহর কর্মকা-। আমরা দ্রুত এর প্রতিকার চাই। খামারটি দ্রুত আবাসিক এলাকা থেকে সড়িয়ে এলাকাবাসীকে কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com