শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘হৃদয়ে শাহ আলম নূর’ স্মরণিকার মোড়ক উম্মোচন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

পলাশ থিয়েটারের ৩যুগ পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রয়াত নাট্যকার শাহ আলম নূর স্মরণে স্মরণিকার মোড়ক উম্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ১৯.১০.২০২২ বিকালে মতিঝিল বিসিবিএস মিলনায়তনে প্রতিষ্ঠানের সহ সভাপতি সরদার আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরিক ফোরামের সেক্রেটারী ও লিবার্টি ল’ কলেজের প্রতিষ্ঠাতা সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন। পলাশ থিয়েটারের সেক্রেটারী মহি উদ্দিন মজুমদার পলাশের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল মিডিয়া সেন্টারের চেয়ারম্যান এইচ. এম. বরকতুল্লাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারী ও প্যান ভিশন টিভির সিইও নাট্যকার মাহবুব মুকুল। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আলহাজ আবু ইউসুফ, আবদুর রহমান, নাসির হেলাল,ডাক্তার মোস্তফা হোসাইন মুনজিল, লিয়াকত আলী,আল আমিন নূর,জিয়াউল হক জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে পলাশ থিয়েটারের সেক্রেটারী মহিউদ্দিন মজুমদার পলাশের সম্পাদনায় প্রকাশিত ‘হৃদয়ে শাহ আলম নূর’ স্মরণিকার মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শাহ আলম নূর ছিলেন বাংলাদেশে ইসলামি নাট্য আন্দোলনের পথিকৃৎ। তিনি তাঁর জীবদ্দশায় চলচ্চিত্র ও নাটকের মাধ্যমে মানুষের বিশ্বাসের প্রথাগত ধারা ভেঙে দেবার চেষ্টা করেছেন। তিনি চলচ্চিত্র ও নাটকের মাধ্যমে মানুষের মৌলিক আকিদা—বিশ্বাস ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তাঁর প্রতিটি চলচ্চিত্র ও নাটকে থাকত জীবন গড়ার আহ্বান। আর সেই আহ্বানকে জীবনের শেষ দিন পর্যন্ত ধারণ ও বাস্তবায়নের সচেষ্ট ভূমিকা পালন করে গেছেন তিনি। শাহ আলম নূরের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। (প্রেস বিজ্ঞপ্তি)




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com