রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আজীবন সম্মাননা পেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা

বিনোদন:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২
‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২’ অনুষ্ঠিত হয়েছে পদ্মা সেতুর পশ্চিম প্রান্তে শেখ রাসেল সেনানিবাসে। এ উপলক্ষে ১৮ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তারকাবহুল এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আজীবন সম্মাননা। এ বছর এই সম্মাননা পেয়েছেন বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী ও সঙ্গীতজ্ঞ রেজওয়ানা চৌধুরী বন্যা। বরেণ্য এই শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সেনাবাহিনী প্রধান এসএম শফিউদ্দিন আহমেদ। সনদপত্র তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। অর্থমূল্য চেক তুলে দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং উত্তরীয় পরিয়ে দেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আকতার রেনী।
রেজওয়ানা চৌধুরী বন্যা আজীবন সম্মাননা পেয়ে অনুভূতি ব্যক্ত করে বলেন, এমন স্বীকৃতি পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এমন স্বীকৃতি ও সম্মান সব সময়ই আনন্দদায়ক। প্রত্যেক শিল্পীই কাজের স্বীকৃতি পেতে চায়। আজ আমাকে যে সম্মান দেওয়া হলো এতে সৃষ্টিকর্তা, আমার মা-বাবা, শ্রোতা, আমার ছাত্র-ছাত্রী সবার কাছেই কৃতজ্ঞতা। স্বীকৃতি ও সম্মাননা কাজের প্রতি দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। যখন এমন সম্মাননা পাই তখন ভাবি আসলে আমি এর যোগ্য কি না! সেই যোগ্য যেন হয়ে উঠতে পারি সবসময় সেই প্রার্থনা করি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ ও শাহীন আকতার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের পরিচালক আবদুর রশিদ মজুমদার, হিরন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, রিয়াজ আহমেদ খান, কেকা ফেরদৌসী, শেখ সাদী খান, লিলি ইসলাম, চন্দনা মজুমদার, আবিদা সুলতানা, সামিনা চৌধুরী ও মানাম আহমেদ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, রেজওয়ানা চৌধুরী বন্যা, মোহাম্মদ খুরশীদ আলম, আবিদা সুলতানা, নকিব খান, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, মমতাজ, মানাম আহমেদ, শামা রহমান, লিনু বিল্লাহ, শফি ম-ল, অণিমা রায়, হাবিব ওয়াহিদ, সিঁথি সাহা, কোনাল, ইমরান, ঝিলিক, সায়রা রেজা, কিশোর, রাশেদ, নিশিতা বড়ুয়া, অঙ্কন, খায়রুল ওয়াসি, আতিয়া আনিসা, সুমনা, তরিক মৃধা, তৃষা, মৌমিতা, বৃষ্টি, লাবিবা, সিঁথি,পূর্ণী, সুজন আরিফ, বিজয় মামুন, মেজবাহ বাপ্পী, ম্যাক আপেলসহ আরও অনেকে। বিভিন্ন পারফরম্যান্সে অংশ নেন নুসরাত ফারিয়া, সিয়াম, দীঘি, সাবিলা নূর, সুমী, আদর আজাদ, টিনা রাসেল, পুষ্পিতা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com