রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন গুল শাহানা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস অনুবিভাগে সহকারী পরিচালক হিসেবে কর্মরত গুল শাহানা ঊর্মি। গতকাল বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিয়োগ আদেশ জারি করা হয়।

গুল শাহানা ঊর্মি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, সহকারী পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা (বিসিএস তথ্য) বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইং-এ সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং-এ একজন প্রেস সচিব, দুজন উপ-প্রেস সচিব ও দুজন সহকারী প্রেস সচিব রয়েছেন। সরকারি নারী কর্মকর্তাদের মধ্যে প্রথম এই পদে দায়িত্ব পালনের সুযোগ পেলেন গুল শাহানা ঊর্মি। গুল শাহানা (ঊর্মি) ২০১০ সালের ১ ডিসেম্বর বিসিএস ২৮ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ বেতারে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে বিএ (সম্মান) ও এমএ করেছেন। তার জন্ম জামালপুরের সরিষাবাড়ীতে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com