বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে দুর্গাপুরে কর্মশালা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

নেত্রকোনার দুর্গাপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের জন্য দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উপজেলা প্রাশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ মাকসুদা আক্তার রিমি। অন্যদের মধ্যে আলোচনা করেন, প্রবীণ রাজনীনিবীদ দুর্গাপ্রসাদ তেওয়ারী, বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াহেদ আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহঃ অধ্যাপক আব্দুল আজিজ, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা সামিউল ইসলাম, সাবইন্সপেক্টর সাদেকুজ্জামান, বিজিবি প্রতিনিধি নুর মোহাম্মদ প্রমুখ। কর্মশালায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও বিজিবি প্রতিনিধি, শিক্ষা কর্মকর্তাসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীগন, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এবং অপব্যবহার রোধে তাদের নানাবিধ প্রস্তাবনা ও পরিকল্পনা তুলে ধরেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com