রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ত্রিশালে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

গ্রাহকের লেনদেন সহজ করতে ময়মনসিংহের ত্রিশালে রূপালী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় এ এটিএম বুথের ভার্চুয়ালী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী সানাউল হক। রুপালী ব্যাংক ময়মনসিংহের বিভাগীয় প্রধান মাসুদা আক্তারের সভাপতিত্বে ও ময়মনসিংহের জোনাল ম্যানেজার শাহিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রূপালী ব্যাংকের এমডি এন্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপালী ব্যাংক ত্রিশাল শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন, ত্রিশাল পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া, দরিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, শিক্ষক আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নাসিম আহম্মেদ প্রমূখ। রূপালী ব্যাংক ত্রিশাল শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, গ্রাহকদের লেনদেনের সহজ সুবিধার জন্য কর্তৃপক্ষ এই এটিএম বুথ স্থাপন করেছেন। যার মাধ্যমে আমাদের গ্রাহকগণ সেবার দিক থেকে আরো একধাপ এগিয়ে গেল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com