রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইন্টারনেটের মাধ্যমে তরুণ-তরুনিরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে হাজার হাজার ডলার আয় করছে -আইসিটি প্রতিমন্ত্রী পলক

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইয়েদ আহমেদ পলক বলেছেন, প্রত্যন্ত গ্রামে বসে ইন্টারনেটের মাধ্যমে তরুন-তরুনীরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে যে হাজার হাজার ডলার আয় করছে এটাই হচ্ছে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সাফল্য। তিনি ২০ অক্টোবর বৃহস্পতিবার সকালে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের ফ্রি-ল্যন্সার তৃঞ্চা দিও এর বাড়িতে আইসিটি সেন্টার পরিদর্শনে গিয়ে এ কথা বলেছেন। তিনি এসময় আরো বলেন, গারো সম্প্রদায়ের তৃঞ্চা দিও শত বাধা ও শত বিপত্তি পেরিয়ে একজন সফল ফ্রি-ল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। আমরা এবছরের মধ্যে সারাদেশে ৪ হাজার ৫ শত ইউনিয়নকে হাই স্পিড ফাইভার কেবলের আওতায় নিয়ে আসতে পারবো। তৃঞ্চা দিও’র বাড়ি পরির্শনের সময় মন্ত্রী পলককে সেখানের স্থানীয় আদিবাসী সমাজের সর্বোচ্চ সম্মাননা স্বরূপ মাথার মুকুট এবং উত্তোরিও পড়িয়ে দেন। এসময় ফ্রি-ল্যান্সার তৃঞ্চা দিওকে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে একটি ল্যাবটপ উপহার প্রদান করা হয় এবং তার নকরেক আইটি সেন্টারে দ্রুতগতি সম্পন্ন ইনটারনেট ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়। এসময় মন্ত্রীর সাথে জেলা প্রশাসক সাহেলা আক্তার, জেলা পুলিশ সুপার কামরুজ্জামান, ইউএনও হেলেনা পারভিন, উপজেলা চেয়ারম্যান মুকছেদুর রহমান লেবু, নালিতাবাড়ি পৌর সভার মেয়র আবু বক্কর সিদ্দীক সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, জন প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী নালিতাবাড়ি উপজেলা পরিষদ ভবনে ‘জয় ডি-সেট’ সেন্টার এর ভিত্তি প্রস্তুর স্থাপন করেন। পরে সেখানে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় ইডিসি প্রকল্পের ভূমিকা শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com