রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিরসরাইয়ে মিথ্যা মামলার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

মিরসরাইয়ে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ পৌর মেয়র রেজাউল করিম খোকন ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করা হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নে আওয়ামীলীগের উদ্যোগে এই মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ১নং করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সভা পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাবেক সদস্য আলাউদ্দিন আলো। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবদুল মোনায়েম খান দুলাল, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি বাবু আশীষ কুমার দাস, ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সদস্য সালাউদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী, ২নং হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শরিফুল হক, যুবলীগ নেতা হেদায়েত উল্লাহ, শ্রমিকলীগ নেতা আলাউদ্দিন ড্রাইভার সহ জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com