শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টেংগারচর ইউনিয়নে মেধাবী ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

গজারিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিলের আওতায় টেংগারচর ইউনিয়নের গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর১টায় গজারিয়া উপজেলা টেংগারচর ইউনিয়ন পরিষদের গরিব ও মেধাবী ছাত্রীদের মধ্যে টেংগারচর রাজিয়া কাদের উচ্চ বিদ্যালয়ে ৬টি সাইকেল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী, ইউনিয়ন পরিষদের সচিব মিনহাজুল ইসলাম, হিসাব সহকারী সানাউল্লাহ, টেংগারচর রাজিয়া কাদের উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক,প্রধান শিক্ষক মোজাম্মেল হক, টেংগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য, স্বপ্না আক্তার, আয়েশা বেগম, রুমি বেগম সফিকুল ইসলাম আরমান, মনির সরকার, মোকাম্মেল, নাসিম মিয়া, আলআমিন বেপারী, জসিম উদ্দিন, মুছা মিয়া, প্রমুখ। শিক্ষার্থীরা জানান, আমরা খুব কষ্টে যাতায়াত করি। এই সাইকেল পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। আমার দরিদ্র পরিবারের সন্তান। আমাদের পক্ষে সাইকেল কিনা সম্ভব না। এই সাইকেল পেয়ে বিদ্যালয়ে যাওয়া এবং লেখা পড়াতে আগ্রহ বেড়ে গেল। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী বলেন, অনেক ছাত্র ছাত্রী দূর দুরান্ত হতে পায়ে হেটে স্কুলে আসে। আমরা চাই প্রত্যেকটি শিক্ষার্থী যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখে। আজকের শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ এগিয়ে যাবে। এই প্রকল্পের আওয়াতায় কোন্ডার বিভিন্ন স্কুলে আমরা ধারাবাহিকভাবে কার্যক্রম চালিয়ে যাবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com