রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গুগল ক্রোমের কুকিজ, ক্যাশ হিস্ট্রি মোছার উপায়

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

সারাবিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীর বেশিরভাগই গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন। যত জিজ্ঞাসা সবই কয়েকটি ক্লিকের মাধ্যমেই জেনে নেওয়া যায়। ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করা যায় এই ব্রাউজারে। তবে জানেন কি, আপনি এখানে যা কিছুই সার্চ করেন বা ব্রাউজ করেন সব ইতিহাস কিন্তু থেকে যায়।
ব্রাউজারে যে ওয়েবসাইটগুলো দেখেন, আপনার পাসওয়ার্ড, ব্রাউজিং ইতিহাস, ডাউনলোড করা ডেটা এবং আরও অনেক অনেক তথ্য সি ত থাকে। এই ডেটা সময়ের সঙ্গে সঙ্গে আপনার পিসিতে জমা হতে থাকে। ফলে কম্পিউটার স্লো হয়ে যায়। এছাড়াও এখান থেকে আপনার ব্যক্তিগত নানা তথ্য চলে যেতে পারে অন্যের হাতে। যারা অফিসে বা বাসায় একাধিক ব্যক্তির সঙ্গে ডেস্কটপ শেয়ার করেন তাদের বেলায় এটি জেনে রাখা খুবই জরুরি। খুব সহজেই আপনার কুকিজ, ক্যাশ এবং হিস্ট্রি মুছে ফেলতে পারবেন। এতে অন্য কেউ জানতে পারবেন না যে আপনি ব্রাউজারে কি কি দেখেছেন বা কোন কোন সাইটে ব্রাউজ করেছেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনার ব্রাউজারের ক্যাশে, কুকিজ এবং ইতিহাস মুছে ফেলবেন- >> প্রথমে আপনার পিসিতে ক্রোম খুলুন। >> এরপর উপরের ডানদিকে কোণায় তিন-বিন্দু বোতামে ক্লিক করুন। >> আরও টুল নির্বাচন করুন যেমন- ব্রাউজিং ইতিহাস, ডাউনলোড ইতিহাস, কুকিজ এবং অন্যান্য সাইট ডেটা এবং সব ডিলিট করে দিন। >> এখানে চাইলে কতদিনের ডেটা মুছতে চান তা আগেই ঠিক করে দিতে পারেন। তাহলে যখন ডিলিট করবেন তখন আপনার দেওয়া সময়ের মধ্যে যত হিস্ট্রি ছিল সবই মুছে যাবে। >> তবে ক্যাশ মেমোরির ক্ষেত্রে অল টাইম সিলেক্ট করে রাখুন। >> সবশেষে ক্লিয়ার ডাটা বাটনে ক্লিক করুন। সূত্র: এনডিটিভি গ্যাজেট




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com