শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিয়ানমারের জান্তা সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ইচ্ছুক : মোমেন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

মিয়ানমারের বর্তমান জান্তা সরকার বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে স্বাক্ষরিত পূর্ববর্তী সকল চুক্তিকে সম্মান করতে সম্মত হয়েছে এবং যাচাই-বাছাই শেষে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ইচ্ছুক বলে জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এটা ভালো খবর। কিন্তু নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি (প্রত্যাবাসন শুরু হওয়ার জন্য)।’
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে চীনের পক্ষ থেকে এখনো সুসংবাদ পাওয়া যাচ্ছে না। কিন্তু তারা সেই লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আব্দুল মোমেন বলেন, ‘আজকে আমার আলোচনা (চীনা রাষ্ট্রদূতের সঙ্গে) ছিল মিয়ানমার ও রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে।’ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (চীন) সহযোগিতাকারী, সিদ্ধান্ত গ্রহণকারী নয়।’ তিনি আরো বলেন, ‘রোহিঙ্গারা বাংলাদেশের জন্য একটি অগ্রাধিকার বিষয়। আমাদের এই সঙ্কটের দ্রুত ও টেকসই সমাধান দরকার।’ এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, চীনের রাষ্ট্রদূতের সাথে তিস্তা ইস্যুতে কোনো আলোচনা হয়নি। আমি বলেছি যে সমস্যাটি আমার কাছে কখনো উত্থাপিত হয়নি।
মোমেন বলেন, তিনি রাষ্ট্রদূতকে জানিয়েছেন যে এক্ষেত্রে চীনের উচিত ভূমিকা রাখা, যাতে জিরো পয়েন্টে বসবাসকারী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়া যায়। তিনি বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পরিস্থিতির উন্নতি হয়েছে। যাকে তিনি ‘ভালো উন্নয়ন’ হিসেবে দেখছেন। মোমেন বিষয়টিকে ‘নতুন অ্যাসাইনমেন্ট’ হিসেবে দেখছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com