রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের পরিসর বাড়ানো হবে না: উপাচার্য

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান

নতুন করে অনার্সের পরিসর আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান। গতকাল শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
ড. মশিউর রহমান বলেন, ‘আপতত অনার্সের পরিসর বাড়ানোর পরিকল্পনা নেই। নতুন কলেজ অন্তর্ভুক্তিতে আমরা যেতেই চাই না। গত দুই বছরে আমরা কোনও অনার্স দেইনি। যদি শুধুমাত্র যুগোপযোগী, যুৎসই প্রয়োজনীয় বিষয় বোধ করি, তাহলে ভবিষ্যতে নতুন বিষয় খুলবো। তবে যেসব কলেজে অনার্স চালু আছে, যাচাই-বাছাই করে সেখানে পড়ানো যাবে কিনা, নিশ্চিত হয়ে নতুন করে বিষয় অধিভুক্তি দেওয়া হবে। গত দুই বছরে একটি কলেজেও অনার্সের অন্তর্ভুক্তি পায়নি।’
উপাচার্য অধ্যাপক মশিউর রহমান বলেন, ‘ডিগ্রি পর্যায়ে প্রায় চার লাখ আসন কমিয়ে দিয়েছি। এরপর প্রশ্ন হলোÍ অনার্সে শিক্ষার্থী ভর্তির আসন আমরা ৫ জনে আনতে পারি, কিন্তু এমন কোনও পলিসি গ্রহণ করবো কিনা যে, কম খরচে যেখানে উচ্চশিক্ষা গ্রহণে ন্যূনতম সুযোগ পায়, তাকে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে ঠেলে দেবো কিনা? আসন কমিয়ে ৫টি করার সিদ্ধান্ত নেওয়া এক দিনের বিষয়। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমরা এমন কোনও বিকল্প গড়ে তুলেছি, আমরা কারিগরি বা অন্য কোনও ব্যবস্থা তৈরি করতে পেরছি যে, উচ্চমাধ্যমিক পাস করে ভর্তি হতে পারবে?’
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের অনার্স বা ডিগ্রিতে না নিয়ে আমরা ধীরে ধীরে ডিপ্লোমা ও সর্ট কোর্সগুলোতে শিক্ষার্থীদের নিয়ে যেতে চাচ্ছি। সেটাও রাতারাতি সম্ভব হবে না। ডিগ্রি, অনার্স ও মাস্টার্সে সর্ট কোর্সগুলোকে এমবেডেড করবো। আইসিটি, ল্যাংগুয়েজ, এন্ট্রাপ্রেনারশিপ কম্পলসারি করবো। আমরা একসপ্তাহের মধ্যেই করতে পারি, কিন্তু শিক্ষক কই? তাই এখনই কলেজে কলেজে দিচ্ছি না। কেন্দ্রীয়ভাবে শুরু করবো।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com