রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তারেক আনন্দের গানে পুরস্কার পেলেন পুষ্পিতা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২

বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতা। এবার তিনি গীতিকবি তারেক আনন্দর লেখা ‘বসন্ত কাছে এলো’ গানটির জন্য ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ১৭তম আসরে নবাগত শিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন।পুষ্পিতার কণ্ঠের এ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত হয়ে পুষ্পিতা বলেন, চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন হওয়ার পর যেমন লেগেছিল, মিউজিক অ্যাওয়ার্ড পাওয়ার পরও সেরকম অনুভূতিই হচ্ছে। খুব ভালো লাগছে।
তিনি আরও বলেন, একেকটি পুরস্কার, একেকটি অনুপ্রেরণা। পুরস্কারপ্রাপ্ত গানটির গীতিকার তারেক আনন্দ ভাই, সুরকার ও সংগীতায়োজক সজীব দাস দাদার কাছে আমি কৃতজ্ঞ। পাশাপাশি অশেষ কৃতজ্ঞতা জানাই চ্যানেল আই কর্তৃপক্ষকে। গত বছর পুষ্পিতার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছিল ‘বসন্ত কাছে এলো’। নিয়মিত নতুন নতুন গান প্রকাশ করছেন পুষ্পিতা। তার ক্যারিয়ারে মৌলিক গানের সংখ্যা ২২টি। নিজের চ্যানেল থেকেই শিগগির প্রকাশ করবেন আরও নতুন কিছু গান। উল্লেখ্য, এবার ১৭তম ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আসর বসেছিল পদ্মা সেতুর পশ্চিম প্রান্তে শেখ রাসেল ক্যান্টনমেন্টে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com