রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আবারও জুটি বেঁধেছেন সাইফ ও নিপুণ

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২

আবারও জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইফ খান ও অভিনেত্রী নিপুণ আক্তার । তবে এবার রুপালি পর্দায় নয়, এই জুটিকে একসঙ্গে দেখা যাবে একটি বিজ্ঞাপনচিত্রে। জানা গেছে, শুক্রবার (২১ অক্টোবর) ঢাকার উত্তরায় একটি শুটিং হাউজে চলচ্চিত্র পরিচালক উত্তম আকাশ পরিচালিত ইস্টান টিউব ও ইস্টান এল ই ডি বাল্ব-এর বিজ্ঞাপনে মডেল হয়েছেন তারা। বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কয়েকদিনের মধ্যে প্রচার হবে।
চিত্রনায়ক সাইফ খান বলেন, ‘চমৎকার একটি কাজ করলাম। আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা ছিল নিপুণের সঙ্গে। এত বছর পর তার সঙ্গে কাজ করে অনেক ভালো লাগছে। বিজ্ঞাপনের জিঙ্গেলটিও দারুণ। বিজ্ঞাপনের নির্মাণও ভালো হয়েছে। আমার বিশ্বাস এটি দর্শকদের ভালো লাগবে।’ এছাড়া নিপুণের সঙ্গে আরও কিছু কাজের কথা চলছে আশা করি এগুলোও শিগগিরই চূড়ান্ত হবে, যোগ করেন চিত্রনায়িক সাইফ খান।
এ প্রসঙ্গে নিপুণ বলেন, ‘জিঙ্গেলটি চমৎকার। বিজ্ঞাপনের নির্মাণও ভালো হয়েছে। আমার বিশ্বাস এটি দর্শকদের ভালো লাগবে। আর অনেক বছর সাইফ আর আমি একসঙ্গে কাজ করলাম। কাজটি করে ভালো লেগেছে। উল্লেখ্য, সাইফ খানের প্রথম সিনেমা ‌‘বন্ধু মায়া লাগাইছে’ তে নায়িকা ছিল নিপুণ আক্তার ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com