রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আবারো বিতর্কে জড়ালেন সাকিব

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২

আবারো বিতর্কে জড়ালেন সাকিব আল হাসান। বিশ্বকাপের আগে ব্রিসবেনে বাংলাদেশী প্রবাসী কমিনিউটির সংবর্ধনা অনুষ্ঠানে মেজাজ হারিয়েছেন এই অলরাউন্ডার। এমনটাই অভিযোগ করছেন অনুষ্ঠানে অংশ নেয়া প্রবাসীরা। ব্রিসবেনে বসবাসরত বাংলাদেশীরা শুক্রবার ক্রিকেটারদের জন্য সংবর্ধনার আয়োজন করেছিলেন শহরের ভিক্টোরিয়া চার্চে। নিমন্ত্রণ রক্ষা করে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ক্রিকেটাররা। সেখানেই সাকিব আল হাসান প্রবাসীদের সাথে ছবি তুলতে ও অটোগ্রাফ দিতে অস্বীকৃতি জানান। বাচ্চাদের সাথেও বাজে ব্যবহারের অভিযোগও আসছে প্রবাসীদের থেকে।
একজন প্রবাসী বলেন, ’তিনি যেটা করেছেন, তা অপ্রত্যাশিত। অতিথিরা ছবি তুলতে গেলে সাকিব বলে, এটা কি চিড়িয়াখানা? অথচ আমরা অন্য দলের ক্রিকেটারদের সাথেও ছবি তুলেছি, কথা বলেছি। সেখানে তো সাকিব আমাদের ক্রিকেটার।’ আরেকজন প্রবাসী বলেন, খেলোয়ারদের হলের ভেতরে নেয়ার জন্য গেটে ১৫ জন শিশুকে রাখা হয়েছিল। তাদের একজন সাকিবের হাত ধরতেই ঝাড়া দিয়ে হাত সরিয়ে নেন তিনি। তবে বাকি ক্রিকেটাররা শিশুদের হাত ধরে ভেতরে গেছেন। আবার দলের বাকি ১৪ জন ক্রিকেটার অটোগ্রাফ দিলেও সাকিব সেই আবেদনে সাড়া দেননি। এমনকি সাকিবকে বক্তব্য দিতে আহ্বান জানালে শুধু ‘ধন্যবাদ’ দিয়ে বক্তব্য শেষ করেন। ফারুক রেজা নামের একজন জানান, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের পরামর্শে বিসিবি ও বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করে এই সংবর্ধনার আয়োজন করেছিলেন তারা। তবে শর্ত ছিল সাংবাদিক রাখা যাবে না। এদিকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন সাকিব, কিন্তু শেষে তার আচরণেই হতাশ হয়েছে প্রবাসীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com