রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঘাটাইলে ৪০ বছরের বৈরিতার অবসান

খাদেমুল ইসলাম মামুন ঘাটাইল (টাঙ্গাইল) :
  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২

প্রায় ৪০ বছর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একে অপরকে এড়িয়ে চলা শুরু করেন। রূপ নেন শত্রুতার। একে অন্যের ছায়া পর্যন্ত এড়িয়ে চলেন। এভাবে চলে যায় ৪০ বছর। এই দীর্ঘ সময় পর গত শুক্রবার সামাজিক অনুরোধে কোলাকুলি আর মিষ্টি মুখ করে অবসান ঘটান দীর্ঘ ৪০ বছরের শত্রুতা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করে। জানা যায়, উপজেলার পৌরসভার ৪ নং ওয়ার্ডের বানিয়াপাড়া গ্রামের আব্দুর রশিদ মিয়া ও মো.ফজলুল হকের সাথে তুচ্ছ এক ঘটনায় শত্রুতা তৈরি হয়। এই বৈরিতা চলতে থাকে দীর্ঘ ৪০ বছর। একে অন্যেন ছায়া পর্যন্ত এড়িয়ে চলতেন দুইজন। তারা উভয়ই একে অন্যের সমবয়সী বন্ধু এবং প্রতিবেশি। বানিয়াপাড়া গ্রামের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলামের ছেলে মারুফুল ইসলাম জানান, একজনের মৃত্যুতে আরেকজন এলাকা ছেড়ে দিবে কিন্তু কেউ কাউকে কবর দিবেনা এমন প্রতিজ্ঞা করেন তাঁরা। পরে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আমীর হোসেন ও ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মো.রফিকুল ইসলাম ও এলাকাবাসীর মধ্যস্থতায় তাদেরকে ডেকে এর ভয়াবহতা বুঝানো হয়। পরে তারা স্বাভাবিক সম্পর্কে ফেরার প্রতিশ্রুতি দেন এবং মসজিদের হুজুর ডেকে তওবা পড়ানো হয় তাঁদেরকে। অবসান হয় দীর্ঘ ৪০ বছরের বৈরিতা। মিষ্টি খেয়ে হৈ হুল্লোড় পড়ে যায় এলাকাজুড়ে। এসময় গ্রামের অসংখ্য মানুষ তাদের সাধুবাদ জানান এবং একে অপরকে মিষ্টি মুখ করান। এ ব্যাপারে আব্দুর রশিদ ও ফজলুল হকের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, প্রায় ৪০ বছর আগে কথা-কাটাকাটি থেকে একে অপরের সাথে দূরত্ব তৈরি হয়। আমরা ভুল করেছি। এলাকাবাসীর উদ্দ্যোগে আমরা নিজেরা নিজেদের ভুল বুঝতে পেরে একে অপরকে ক্ষমা করে দিয়েছি। আমরা সকলের দোয়া চাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com