রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সদরপুরে আলোকধারা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে চ্যাম্পিয়ন দোহার

কবির হোসাইন সদরপুর (ফরিদপুর)
  • আপডেট সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

ফরিদপুরের সদরপুরে আলোকধারা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঢাকার দোহার ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গত শনিবার বিকেলে উপজেলার বাবুরচর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। দোহার ফুটবল একাদশ সদরপুর ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. এ কে এম নুরুজ্জামান, পঞ্চগর পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, জেলা পরিষদ সদস্য কহিনুর বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, নাজমুল হাসান খান বোরহান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাখাওয়াত হোসেন খান। খেলাটি পরিচালনা করেন আলোকধারার সভাপতি মোঃ লিটন, সাধারণ সম্পাদক মোঃ রাসেল মুন্সী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com