রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আরব লীগের সম্মেলনে যোগ দিচ্ছেন না সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

আলজেরিয়ায় আসন্ন আরব লীগের সম্মেলনে যোগ দিচ্ছেন না সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। চিকিৎসক ভ্রমণ এড়ানোর পরামর্শ দেয়ায় তিনি সম্মেলনে যোগ দিচ্ছেন না। আলজেরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে এই ব্যাপারে জানান হয়। তবে সৌদি আরব এখনো যুবরাজ সালমানের বিষয়টি নিশ্চিত করেনি। শনিবার রাতে আলজেরিয়া প্রেস সার্ভিসে আরবি ও ফরাসি ভাষায় একটি বিবৃতি দেয়া হয়।
প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবউনের অফিস থেকে পাঠানো বিবৃতিতে তার এবং যুবরাজ সালমানের ফোনালাপের ব্যাপারটি উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, যুবরাজ সালমান ফোন করে ‘আগামী ১ নভেম্বর আলজেরিয়ায় অনুষ্ঠিতব্য আরব লীগের সম্মেলনে যোগ দিতে পারবেন না বলে দুঃখ প্রকাশ করেন। চিকিৎসক ভ্রমণ করতে নিষেধ করায় তিনি আসতে পারবেন না বলে জানান।’
‘জবাবে প্রেসিডেন্ট বলেন, তিনি পরিস্থিতি বুঝতে পারছেন এবং প্রিন্স সালমান আসতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন।’ অপরদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থাও দুই দেশের মধ্যে হওয়া ফোনালাপের বিষয়টি একটি বিবৃতিতে জানায়। তবে চিকিৎসকের পরামর্শের কোনো কথা সেখানে বলা হয়নি। দেশ দুটির সম্পর্কোন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান হয়। উল্লেখ্য, করোনা মহামারীর পর প্রথমবারের মতো আলজেরিয়ায় আরব লীগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com