শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জবির গণিত বিভাগের চার শিক্ষার্থী পেলো গোল্ড মেডেল

শাহীন আলাম, জবি প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গণিত বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেনির চার শিক্ষার্থীকে গোল্ড মেডেল অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। চতুর্থ বারের মতো এই সংবর্ধনার আয়োজন করে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন। গত রবিবার সকাল দশ টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হয়। এসময় বিভাগের নবীণ শিক্ষার্থীদের সংবর্ধণা দেয়া হয়। এতে স্নাতক ক্যাটাগরিতে শিশির রঞ্জন দাস ও তাসলিমা আক্তার এবং স্নাতকোত্তর ক্যাটাগরিতে সেলিম হোসেন ও শ্রীধাম চন্দ্র অধিকারীকে স্বর্ণপদক, নগদ টাকা ও সনদ প্রদান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইমদাদুল হক, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরিফুল আলম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি খুশী কবির।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com